হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে পাল্টা হামলার দাবি ইরানের আইআরজিসির

০৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে পাল্টা হামলার দাবি ইরানের আইআরজিসির
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে দুটি মার্কিন নৌজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকারে সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

​ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের নৌবাহিনী মার্কিন ‘সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও বিদ্বেষমূলক পদক্ষেপের’ সমুচিত জবাব দিতেই এই হামলা পরিচালনা করেছে।

​আরও ১০টি জাহাজে অভিযানের দাবি

আইআরজিসি বিবৃতিতে আরও উল্লেখ করে, মার্কিন প্রশাসনের উসকানি ও সহায়তায় হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ অতিক্রম করার চেষ্টা করছিল বেশ কিছু জাহাজ। সে সময় নৌপথটির শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ‘নিয়ম লঙ্ঘনকারী’ আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করে অভিযান চালানো হয়।

​বিজ্ঞপ্তিতে ইরানি বাহিনী স্পষ্ট করে জানায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি এবং সুসংহত ব্যবস্থাপনার’ অধীনে রয়েছে।

​উল্লেখ্য, মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেল ট্যাংকার ধ্বংস করার পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক পথে জাহাজ চলাচল অনেকটাই কমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0