দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: শিশুসহ নিহত ১১

০৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৩৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: শিশুসহ নিহত ১১

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুটি শিশু এবং দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্রে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

​আবাসিক ভবন ও গাড়িতে হামলা

প্রতিবেদন সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ লেবাননের কফর রেমান শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই শিশুসহ ৯ জন প্রাণ হারান এবং অন্তত ৫ জন আহত হন। এছাড়া একই শহরে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালানো হলে ভেতরে থাকা দুই স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলেই মারা যান।

​অন্যদিকে, এর আগের রাতে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর একটি আবাসিক এলাকায় সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সামরিক স্থাপনার সন্নিকটে অবস্থিত উক্ত ভবনটি বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0