দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৯৩ রোগী ভর্তি

১৫ অক্টোবর ২০২৬ - ১৬:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৯৩ রোগী ভর্তি
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন রোগী।

​স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রচারিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

​অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। কেবল অক্টোবরের প্রথম ১৪ দিনেই প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বর মাসে এ বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

​বুলেটিনে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে চিকিৎসাধীন হতে এসেছেন। এটিসহ চলতি বছরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।

​অন্যদিকে, ডেঙ্গু থেকে সুস্থতার হারও ধারাবাহিকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ফলে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সর্বমোট ১ লাখ ১ হাজার ৩১ জন রোগী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0