লাচ্ছির দোকানে আংশিক ভিডিও ভাইরালের ঘটনায় মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী

০৯ জুলাই ২০২৬ - ০০:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লাচ্ছির দোকানে আংশিক ভিডিও ভাইরালের ঘটনায় মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী
অভিনেত্রী ভাগ্যশ্রী ( সংগৃহীত ছবি)

ভারতের বারাণসীর একটি জনপ্রিয় দোকানে লাচ্ছি খাওয়া ও তার প্রশংসা করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা ও ট্রলিং শুরু হলে তিনি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

​‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী বারাণসীর ওই দোকানে গিয়ে লস্যির প্রশংসা করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ বা ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ক্লিপে দাবি করা হয়, অতিরিক্ত চিনি ও ফ্যাট থাকার কারণে ভাগ্যশ্রী আসলে লাচ্ছিটি পান করেননি, কেবল ক্যামেরার সামনেই প্রশংসা করেছিলেন।

​এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ভাগ্যশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, "আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? কেউ কি শুনেছেন আমি বলেছি যে লাচ্ছি খুব মিষ্টি, তাই আমি খাব না?"

​তিনি আরও জানান, ভাইরাল হওয়া ক্লিপটি মূলত একটি আংশিক ও ভুয়া ভিডিও, যেখানে অর্ধেক তথ্য দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। পুরো ঘটনা না জেনে এবং একটি ঘটনার আংশিক ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। অভিনেত্রীর এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা থামেনি। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করলেও, কেউ কেউ আবার সত্যতা যাচাইয়ের জন্য পুরো ভিডিওটি প্রকাশের দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0