এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ বেলা ১১টায়, জানবেন যেভাবে

৩১ অক্টোবর ২০২৬ - ১০:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ বেলা ১১টায়, জানবেন যেভাবে
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে একযোগে ফলাফল উন্মুক্ত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ওয়েবসাইট (eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd) থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীরাও বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন।

​এসএমএসে ফল পাওয়ার নিয়ম:

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি বড় হাতের অক্ষরে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার সাল 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণস্বরূপ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

​খাতা পুনর্নিরীক্ষণের আবেদন:

যেকোনো পরীক্ষার্থী চাইলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও নিয়মাবলি স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

​শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল সরবরাহ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0