ঝিনাইদহে খাবার নিয়ে মেসে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নি হ ত, আটক ১

২০ আগস্ট ২০২৬ - ২২:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহে খাবার নিয়ে মেসে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নি হ ত, আটক ১
বন্ধুর ছুরিকাঘাতে নিহত কওসার আলী। ফাইল ছবি।

ঝিনাইদহে একটি ছাত্র মেসে দুপুরের খাবার খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে কওসার আলী নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত কওসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা কলেজপাড়ার আবু জাফরের বাড়িতে একটি ছাত্র মেসে বেশ কয়েকজন শিক্ষার্থী বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বাথান মাদ্রাসার ছাত্র ও শৈলমারি গ্রামের লিটু খানের ছেলে লিখন কাজ শেষে মেসে ফিরে আসেন। মেসে এসে দুপুরের খাবার না পেয়ে তিনি কওসারকে দায়ী করে তর্কে জড়ান।

​কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লিখন কওসারকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। স্থানীয়রা কওসারের চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টার দিকে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লিখনকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0