আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪, সামারি ট্রায়ালে প্রেরণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা। শনি ও রোববার এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তার আসামিদের তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার জন্য সামারি ট্রায়াল আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদারের নেতৃত্বে একটি টিম উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে। জিয়ার চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে আট পিস ট্যাপেন্টাডল ও পাঁচ গ্রাম গাঁজাসহ নতিডাঙ্গা গ্রামের ইছাহক আলীর ছেলে
মোঃ তীব্র আলী (২৩) ও আলী হোসেনের ছেলে মোঃ বকুল হোসেনকে (৩৬) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
অন্যদিকে, এসআই মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে অপর একটি দল আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় পৃথক অভিযান চালায়। সেখান থেকে মোঃ রুবেল হোসেন (৩২) এবং তার স্ত্রী মোছাঃ লিজা খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় লিজার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯শ' টাকা জব্দ করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











