আলমডাঙ্গায় প্রতারণার অভিযোগে টিয়েন্স কোম্পানির ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫ আগস্ট ২০২৬ - ২২:৩৭
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
 আলমডাঙ্গায় প্রতারণার অভিযোগে টিয়েন্স কোম্পানির ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় টিয়েন্স নামের এক কোম্পানীর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় টিয়েন্স নামের এক কোম্পানির অবৈধ কার্যক্রম, অনুমোদনহীন পণ্য বিপণন এবং চিকিৎসাসেবার নামে প্রতারণার অপরাধে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (১৫ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার একটি ভাড়া বাসায় অননুমোদিত টিয়েন্ন্স নামে ওই কোম্পানির কার্যক্রম পরিচালনাকালে স্থানীয় জনতা তিনজনকে আটক করে। তাদের পেশাগত কাজের বৈধ অনুমোদন ও পণ্যের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

​খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী মো. হুমায়ূন কবিরকে (৪৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কোম্পানির প্রতিনিধি মাসুদ করিম ও আব্দুর রহমানকে দুই মাস করে কারাদণ্ড ও  প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মো. হুমায়ূন কবির ঝিনাইদহের মহেশপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে । কোম্পানির প্রতিনিধি মাসুদ করিম কুষ্টিয়ার হরিসপুর গ্রামের মহাসিন আলীর ছেলে এবং আব্দুর রহমান আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের মোজাম আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় চায়নার তৈরি টুথপেস্ট, কফি, ডায়াবেটিসের ওষুধসহ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট বিক্রি করে আসছিলেন তারা। সাধারণ মানুষদের প্রতারিত করে কথিত চিকিৎসাসেবার নামে ফি আদায় ও রোগী ভেদে কমিশন বণ্টনেরও অভিযোগ রয়েছে।

​অভিযুক্ত হুমায়ূন কবির নিজেকে অল্টারনেটিভ এমবিবিএস’ চিকিৎসক দাবি করে সিভিল সার্জনের মৌখিক অনুমতির কথা জানালেও আদালতে কোনো বৈধ নথি দেখাতে পারেননি। তদন্তকালে প্রশাসন জানায়, জব্দকৃত পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও ভুয়া বিএসটিআই সিল ব্যবহার করে বাজারজাত করা হতো। আদালত পরবর্তীতে জব্দকৃত সব অবৈধ মালামাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0