আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত,২৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ সোহেল রানা (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পৌর সভার রাধিকাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও উদ্ধারকৃত ইয়াব বিক্রির ৬শ' টাকা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার সোহেল রানা পৌর এলাকার রাধিকাগঞ্জের বারেক আলীর ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে একটি দল থানা এলাকায় মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌরসভাধীন রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মোঃ সোহেল রানাকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬শ' টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনার সাথে এজাহারনামীয় ৮ জন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। গ্রেপ্তারকৃত, পলাতক এবং মাদক কারবারে জড়িত সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
1
হাসি
1
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











