আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, সামারি ট্রায়াল কোর্টে ১জনকে প্রেরণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে একজনকে সাসারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার আসামীরা হলেন-উপজেলার বকসিপুর গ্রামেন মোঃ বাবলুর ছেলে মোঃ সাকিব (২০),গড়চাপড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে এনামুল হক (৪২), পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত আব্দুলের ছেলে মো: লিয়ন (২৬)।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
পুলিশ সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে থানার এসআই (নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বক্সীপুরের মোঃ হাসান এর বাঁশ বাগানের মধ্যে হতে ১ পিচ ট্যাপেন্টা ডল ট্যাবলেটসহ মোঃ সাকিবকে গ্রেপ্তার করে।
অন্যদিকে থানার এসআই(নিঃ) শোভন কুমার কুন্ডু, সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে
মাদক মামলা ও জিআর মামলার আসামী মোঃ এনামুল হককে গড়চাপড়া এলাকা হতে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ নাজমুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে এফ আই আর ভূক্ত মামলার আসামী মোঃ লিয়নকে পৌর এলাকার রাধিকাগঞ্জ হতে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার তিন আসামীর মধ্যে মোঃ সাকিবকে সামারী ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











