আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মা দকসহ গ্রেপ্তার ৬, ৫ জনকে সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ

১২ আগস্ট ২০২৬ - ২০:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মা দকসহ গ্রেপ্তার ৬, ৫ জনকে সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানেগ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৬ জনের মধ্যে ৫ জনকে সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পাইকপাড়ার হাসমত মন্ডলের ছেলে মোঃ রাকিব (২১), পারকুলা আবাসনের রতন আলীর ছেলে সজীব(২০), মিরপুর উপজেলার ইশেলমারী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আলিম হৃদয় (১৮), একই উপজেলার খাল মাগুরা গ্রামের কোরবান সর্দ্দারের ছেলে মোঃ মামুন(৩২),গোবিন্দপুর মাঠপাড়ার আমির আলীর ছেলে মহিরউদ্দিন (৪০), ভোগাইল বগাদি গ্রামের সামাদ আলীর ছেলে মোহাম্মদ লিটন আলী (৩৪)।

পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের  দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযো মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে থানার এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাইকপাড়া দাসপাড়ার সাইদুল চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী  মোঃ রাকিব, মোঃ সজিব, মোঃ আব্দুল আলিম হৃদয়কে ৩ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ট ডল ট্যাবলেটসহ সহ গ্রেপ্তার করা হয়।

অপর অভিযানে এসআই(নিঃ) কাজী শফিকুল ইসলাম, সংগীয় অফিসারসহ থানা এলাকায় অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার রেলষ্টেশন সংলগ্ন পুরাতন গোডাউনের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ মামুনকে ২ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেপ্তার করে।

অন্যদিকে পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কুষ্টিয়া রোডের যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ মহির উদ্দিনকে ২ এ্যাম্পুল ব্রুপ্রেইনরফাইন ইনজেকশন সহ গ্রেপ্তার করে।

এছাড়াও থানার এসআই(নিঃ) শোভন কুমার কুন্ডু, সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক দ্রব্য আইনের মামলার আসামী মোহাম্মদ লিটন আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে  মোঃ রাকিব, মোঃ সজিব, মোঃ আব্দুল আলিম হৃদয়, মোঃ মহির উদ্দিন ও মোঃ মামুনকে সামারী ট্রায়াল কোর্টের  তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0