আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযান, মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টা ট্যাবলেট ও গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে আলমডাঙ্গা থানার শ্রীরামপুর গ্রামের জামালের ভাঙা ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন এসআই এসএম নিয়ামুল হক ও তার সংগীয় ফোর্স। সেখান থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বকসিপুর গ্রামের কুরবান মিস্ত্রীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৬)কে আটক করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এই মামলায় এজাহারনামীয় আরো ৪ জনসহ অজ্ঞাত ৯-১০ জন আসামি জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে অপর এক অভিযানে গোকুলখালী বাজারের পশুহাটের সামনে থেকে ৫ গ্রাম গাঁজাসহ
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
গোপীনাথপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেন হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ মোরশেদ আলী।
এছাড়া অন্যান্য অভিযানে নিয়মিত মাদক মামলার আসামি কোর্টপাড়ার মৃত আসাদুল হকেরর ছেলে
মোঃ আবু জাফর বাপ্পা (৩৭) ও পেনাল কোড মামলার এজাহারনামীয় আসামি জেহালার দায়পাড়ার ইসরাইল হোসেনের ছেলে
মোঃ ইব্রাহিম হোসেনকে (২২) নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পাশাপাশি আলমডাঙ্গা থানা পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ শাকের আলী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ রনি মালিথা (২১) এবং পরেশ কুমার দাশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











