চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামের তানজিম হাসান (২৮) নামের এক যুবক দিনাজপুরে ভুট্টা বিক্রি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামের তানজিম হাসান (২৮) নামের এক যুবক দিনাজপুরে ভুট্টা বিক্রি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওমর মালিতার ছেলে তানজিম হাসান স্থানীয় এলাকা থেকে ট্রাকে করে ভুট্টা নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে কোনো এক স্থানে ভুট্টাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তানজিম হাসান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
তানজিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
1
রাগ
0











