স্পেন বনাম আর্জেন্টিনা মেগা ফাইনাল: বিশ্বমঞ্চে ৬০ বছর পর ঐতিহাসিক দ্বৈরথের রোমাঞ্চ

১৭ জুলাই ২০২৬ - ১০:৩৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্পেন বনাম আর্জেন্টিনা মেগা ফাইনাল: বিশ্বমঞ্চে ৬০ বছর পর ঐতিহাসিক দ্বৈরথের রোমাঞ্চ
ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের মর্যাদাপূর্ণ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই মহারণকে সামনে রেখে দুই দলের অতীত লড়াইয়ের পরিসংখ্যান নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বমঞ্চে এর আগে মাত্র একবারই দল দুটি একে অপরের মুখোমুখি হয়েছিল, যা ছিল আজ থেকে প্রায় ৬০ বছর আগে।

​২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, দুই দল শেষ কবে মাঠের লড়াইয়ে নেমেছিল। তবে অতীতের সেই পরিসংখ্যান আর্জেন্টাইন সমর্থকদের জন্য বেশ অস্বস্তিকর। ২০১৮ সালের ২৭ মার্চ মাদ্রিদের ওয়ান্দা মেট্টোপলিটন স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল আলবিসেলেস্তেরা। হ্যামস্ট্রিং চোটের কারণে তৎকালীন মহাতারকা লিওনেল মেসি সেদিন মাঠে নামতে পারেননি, গ্যালারিতে বসেই তাকে দলের এই বিপর্যয় দেখতে হয়েছিল।

​সেই ম্যাচে স্প্যানিশদের আক্রমণাত্মক ফুটবলের সামনে গঞ্জালো হিগুইয়েন ও হ্যাভিয়ের মাশ্চেরানোদের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। স্পেনের পক্ষে ইসকো চমৎকার হ্যাটট্রিক করেন এবং দিয়েগো কস্তা, থিয়াগো আলকানতারা ও ইয়াগো আসপাস একটি করে গোল লড়েন। আর্জেন্টিনার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি। দলের এমন করুণ দশা সহ্য করতে না পেরে ম্যাচ শেষ হওয়ার আগেই মেসির স্টেডিয়াম ত্যাগ করার দৃশ্যটি আজও আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে অন্যতম এক অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।

​অবশ্য সামগ্রিক পরিসংখ্যানে দুই পরাশক্তির দ্বৈরথ একদম সমানে-সমান। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত মোট ১৪ বারের দেখায় দুই দলই সমান ৬টি করে ম্যাচে জয় পেয়েছে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে তাদের একমাত্র দেখায় লুইস আরতিমের জোড়া গোলে স্পেনকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা।

​দীর্ঘ ৬০ বছর পর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আবারও বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ও লুইস দে লা ফুয়েন্তের স্পেন। স্পেনের তরুণ ফুটবলারদের গতি ও আর্জেন্টিনার বিশ্বজয়ী অভিজ্ঞতার এই লড়াইয়ে একদিকে যেমন স্প্যানিশদের ২০১৮ সালের বড় জয়ের আত্মবিশ্বাস থাকছে, অন্যদিকে আর্জেন্টিনার সামনে থাকছে ঐতিহাসিক প্রতিশোধ নিয়ে শিরোপা ধরে রাখার সমীকরণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0