গিলের লড়াকু ইনিংস ও আকসারের অলরাউন্ড ধামাকা: ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত

১৬ জুলাই ২০২৬ - ০০:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গিলের লড়াকু ইনিংস ও আকসারের অলরাউন্ড ধামাকা: ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
ভারত ওয়ান্ডে ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে শুভ সুচনা । ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে চলমান সফরের প্রথম জয়ের দেখা পেল ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আকসার প্যাটেলের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স এবং শুবমান গিলের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে এই দাপুটে জয় তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল।

​এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও প্রাসিধ কৃষ্ণার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই বিপাকে পড়ে ইংলিশ ব্যাটাররা। মাত্র ১০৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের উদ্ধার করেন জো রুট ও লিয়াম ডসন। এই জুটি দলকে আড়াইশ পার করতে সাহায্য করে। ডসন ৮৩ বলে ৬৮ রান করে বিদায় নিলেও জো রুট ৭৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে বল হাতে দারুণ সফল ছিলেন আকসার প্যাটেল। তিনি ৬২ রান খরচ করে ক্যারিয়ার সেরা ৪টি উইকেট শিকার করেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ ৯ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ১টি উইকেট নেন, যা ওয়ানডে ক্রিকেটে তার ১৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করে। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ২৫৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।

​২৫৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪৮ রানেই সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা (১১) এবং দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বিরাট কোহলি (৫)। তবে তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সাথে ১০১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শুবমান গিল। ব্যক্তিগত ৮০ রানের মাথায় ক্র্যাম্পের কারণে গিল মাঠ ছাড়তে বাধ্য হলে ভারত কিছুটা চাপে পড়ে। এরপর দ্রুত শ্রেয়াস (৩৫) ও লোকেশ রাহুল (১) বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ইংল্যান্ড। তবে ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দর ও আকসার প্যাটেলের অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি ভারতকে সহজ জয় এনে দেয়। আকসার ৫২ বলে ৫৭ এবং ওয়াশিংটন ৬৩ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন আকসার প্যাটেল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0