৬০ বছর পর ফাইনালের লক্ষ্যে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড: একাদশে দুই পরিবর্তন

১৬ জুলাই ২০২৬ - ০০:৩৮
প্রকাশিত: ১ দিন আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৬০ বছর পর ফাইনালের লক্ষ্যে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড: একাদশে দুই পরিবর্তন
ইংল্যান্ড ফুটবল দল। ছবি :সংগৃহীত

দীর্ঘ ৬০ বছর পর ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে সেমিফাইনালের মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের বিজয়ী দলের জন্য শিরোপা নির্ধারণী মঞ্চে অপেক্ষা করছে শক্তিশালী স্পেন।

​গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে ইংলিশরা। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলা দল থেকে বাদ পড়েছেন এজরি কোনসা, নিকো ও’রিলি ও ননি মাদুয়েকে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিসি জেমস, ডিজেড স্পেন্স ও মরগান রজার্স। আজকের ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশন ধরে রেখে মাঠে নামছে থ্রি-লায়ন্সরা।

​ইংল্যান্ডের আক্রমণের মূল নেতৃত্বে থাকছেন যথারীতি অধিনায়ক হ্যারি কেইন। তার ঠিক পেছনে ‘নাম্বার টেন’ পজিশন থেকে খেলা নিয়ন্ত্রণ করবেন টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা জুড বেলিংহাম। দুই উইংয়ে গতি ও ড্রিবলিংয়ের ঝড় তুলতে প্রস্তুত অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স, যা আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। মধ্যমাঠে ডেক্লান রাইসের সঙ্গে জুটি বাঁধবেন এলিয়ট অ্যান্ডারসন। এই জুটির প্রধান লক্ষ্য থাকবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আক্রমণগুলো মাঝপথেই রুখে দেওয়া।

ইংল্যান্ডের মূল একাদশ:

  1. গোলকিপার: জর্ডান পিকফোর্ড
  2. ডিফেন্ডার: রিচি জেমস, জন স্টোনস, মার্ক গেহি, ডিজেড স্পেন্স
  3. ডিফেন্সিভ মিডফিল্ডার: ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন
  4. অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার: মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন
  5. ফরোয়ার্ড: হ্যারি কেইন (অধিনায়ক)


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0