শুভ জন্মাষ্টমী আজ: বর্ণাঢ্য আয়োজন ও দেশজুড়ে নিছিদ্র নিরাপত্তা
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারা দেশে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। পাশবিক শক্তি দমন করে সত্য, ন্যায় ও সুন্দরের প্রতিষ্ঠার বার্তা নিয়ে পৃথিবীতে ভগবান শ্রীকৃণের শুভ আগমন ঘটেছিল—এই বিশ্বাসে স্মরণে রেখে হিন্দু সম্প্রদায় দিনটিতে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করেছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি।
বিশেষ বাণী ও ধর্মীয় তাৎপর্য
শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাসঙ্গিক সংবাদ
- রৌমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জনের প্রাণহানি
- তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৪
- ফারাক্কা চুক্তি নবায়নে জিয়াউর রহমানের পথ অনুসরণ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ২০২৭ সালের ৬ জুনের মধ্যে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন: মীর শাহে আলম
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আগমন ঘটেছিল মহাবতার শ্রীকৃণের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যখনই অন্যায় ও অসত্য মানবজাতিকে গ্রাস করতে উদ্ভূত হয়, তখনই সত্য ও সুন্দরকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান ভক্তদের মাঝে অবতীর্ণ হন।
ঢাকেশ্বরী মন্দিরকেন্দ্রিক কর্মসূচি ও শোভাযাত্রা
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে কেন্দ্র করে মহানগর সর্বজনীন পূজা কমিটি কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার সকালে দেশ ও জাতির কল্যাণ কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে উৎসবের সূচনা হয়, যা পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।
বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ।
ঐতিহাসিক এই শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার ও গোলাপশাহ মাজার অতিক্রম করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে সমাপ্ত হবে। এছাড়া আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ভাগবত পাঠ, কীর্তন মেলা, ভোগ আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ কর্মসূচির আয়োজন করেছে।
সারাদেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ও সাইবার ওয়াচ
জন্মাষ্টমীর সার্বজনীন উৎসব ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যান্ড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উৎসব নির্বিঘ্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থান ও মন্দিরগুলোতে টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
উগ্রবাদী গোষ্ঠী বা কোনো কুচক্রী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, গুজব বা অপপ্রচার রোধে র্যাবের সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











