নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ: রিজভী

০৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:৪৯
প্রকাশিত: ১ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ: রিজভী
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, দেশের সার্বিক অগ্রগতির জন্য নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী নেতৃত্ব ও রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণে গভীর বিশ্বাস রাখতেন।

​সামাজিক নিরাপত্তায় নারীদের অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নারীদের ওপর হামলাকারীরা কাপুরুষের শামিল। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা জানিয়ে তিনি উল্লেখ করেন, 'ফ্যামিলি কার্ড'-এর মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের মূল দায়িত্বও নারীদের হাতেই এসেছে।

​শিক্ষাক্ষেত্রে অর্জনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার চিন্তা করছে।

​দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ না থামলে আন্তর্জাতিক সংকটের কারণে দেশে গ্যাস ও জ্বালানি সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে বৈশ্বিক সংকট সত্ত্বেও বর্তমান সরকার নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।

​প্রকল্পের অগ্রগতি তুলে ধরে তিনি আরও জানান, দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে ১ হাজার কিলোমিটার সম্পন্ন হয়েছে। এছাড়া বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তারেক রহমান যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0