আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাইরোডস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা হাসানুজ্জামান হাসান।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আলা উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মহি উদ্দিন এবং সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবীর মুকুল, ইউনিয়ন বিএনপি নেতা ইউনুস আলী, ডা. আক্তার হোসেন, মহাবুল মেম্বার, শওকত খান, জেলা যুবদল নেতা সুন্নত আলীসহ হাকিম, রমজান আলী, চিনির উদ্দিন, হাসান, সাদ্দাম খান, মিশকাত, মেহের আলী, মুক্তার, রাতুল, আরজেন আলী, মিন্টু, ডা. আসুম, ইছাহক আলী, মদিন, আজিজ, মন্টু মিয়া, বজলু মন্ডল, শাহাজান, রবিদুল, আরিফ, মুনতাজ ও জামিরসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরবর্তীতে দল ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











