শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনে সরকারের অগ্রাধিকারের কথা জানালেন প্রধানমন্ত্রী

২৮ জুলাই ২০২৬ - ২০:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনে সরকারের অগ্রাধিকারের কথা জানালেন প্রধানমন্ত্রী
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস থেকে সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে শিক্ষাব্যবস্থার সকল স্তরে গুণগত সংস্কার আনয়ন, জোরালো তদারকি এবং কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি।

​আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর-সংস্থা প্রধান ও মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষাবিদদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

​প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, আলোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক গতিশীলতা বিষয়ক সার্বিক চিত্র তুলে ধরা হয়। এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সরকারপ্রধান।

​মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, আধুনিক পাঠদান পদ্ধতি, শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ, শিক্ষা প্রযুক্তির বিস্তার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো প্রাধান্য পায়।

​এ সময় মাঠে কাজ করা অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের বাস্তব চিত্র ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগসহকারে শোনেন প্রধানমন্ত্রী এবং নীতিনির্ধারণে মাঠপর্যায়ের পরামর্শ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। সর্বশেষে, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে অবদান রাখতে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0