চুয়াডাঙ্গায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আলুকদিয়া গ্রামের চকপাড়ায় নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন আলুকদিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, দুপুরে বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক আহত হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ইসিজি শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











