আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নারীর মৃত্যু

৩১ আগস্ট ২০২৬ - ২৩:৫৪
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নারীর মৃত্যু
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ময়জান নেছা (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ময়জান নেছা ভাংবাড়ীয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আকবার কারিকরের স্ত্রী।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ময়জান নেছা বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। আশপাশে থাকা স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করে তীরে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

​এদিকে বৃদ্ধার আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো মোল্লাপাড়া এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0