আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠ পাড়ায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

২৯ আগস্ট ২০২৬ - ২০:৪৩
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠ পাড়ায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু
সাপের কামড়ে মৃত্যর বাড়িতে স্থানীয়দের ভীড়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে মোহন ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোররাতে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে অ্যান্টিভেনম দিয়ে কিছুটা সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোহন ইসলাম আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার মোঃ মুরাদ আলীর একমাত্র ছেলে। মুরাদ আলীর এক ছেলে ও এক মেয়ে সন্তানের মধ্যে মোহনই ছিলেন পরিবারের একমাত্র পুত্রসন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৪টার দিকে মোহন ইসলামকে সাপে কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে আলমডাঙ্গা উপজেলা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করলে সে কিছুটা সুস্থ হয়ে ওঠে।

পরে চিকিৎসকের পরামর্শে সাপে কামড় দেওয়া স্থানে বাঁধা কাপড় বা বন্ধন খুলে দেওয়া হয়। এবং উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। তবে কুষ্টিয়ায় নেওয়ার পথে হালসা এলাকায় পৌঁছালে মোহনের বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাকে কুষ্টিয়ায় নেওয়া হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

একমাত্র ছেলে মোহনকে হারিয়ে বাবা মুরাদ আলী ও পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের পরিবেশ। মাত্র ১৩ বছর বয়সে মোহনের এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 1
রাগ রাগ 0