চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশ থেকে যুবকের ম র দেহ উদ্ধার

২৯ আগস্ট ২০২৬ - ১২:২৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশ থেকে যুবকের ম র দেহ উদ্ধার
মরদেহ উদ্ধারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকা থেকে আসাদুল (২৯:) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​মৃত আসাদুল চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবার থেকে রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। শনিবার সকালে বাস টার্মিনাল সংলগ্ন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় মরদেহটির পরিচয় অনিশ্চিত থাকলেও পরবর্তী সময়ে স্বজনরা এসে আসাদুলের পরিচয় শনাক্ত করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষটি তদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0