আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর সীরাত র্যালি ও সমাবেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার পর আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা গেট এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক (হাইরোড), চারতলা মোড়, হাজী মোড় ও কাঁচাবাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা মঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসাইন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনে মানবজাতির জন্য সর্বাত্তম আদর্শ নিহিত রয়েছে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অনন্য দৃষ্টান্ত ও শ্রেষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজার সঞ্চালনায় সমাবেশে গাংনী-আসমানখালী থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











