আলমডাঙ্গার ৬৭ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক শুভেচ্ছা কার্ড বিতরণ

২৪ আগস্ট ২০২৬ - ১১:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার ৬৭ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক শুভেচ্ছা কার্ড বিতরণ
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। ছবি: সংগৃহীত

মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর আহ্বানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর মাঝে সচেতনতামূলক শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা এই শুভেচ্ছা কার্ডগুলো নিজ নিজ অভিভাবকদের হাতে পৌঁছে দেবে।

​রোববার আলমডাঙ্গা মুন্সিগঞ্জ একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচিটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোমিন মালিতা।

'জীবনকে ভালোবাসুন —মাদককে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে সন্তানদের চলাফেরা, সঙ্গ নির্বাচন ও সার্বিক কর্মকাণ্ডের ওপর সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে মোঃ মোমিন মালিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। সেজন্য সচেতন মহলকে সঙ্গে নিয়ে সমাজের খারাপ কাজ বন্ধ করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সন্তানদের মানসিক বিকাশ ও সঙ্গী নির্বাচনের বিষয়েও অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

​তিনি আরও উল্লেখ করেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাই তাদেরকে গড়ে তুলতে ‘মাদককে না বলুন, সন্তানকে সময় দিন, সচেতন হোন’—এই মূল বার্তাটি প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

একই আয়োজনে মুন্সিগঞ্জ একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মোঃ মোমিন মালিতা। এ সময় কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীতে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল-ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল রহমান এবং ছাত্রদল নেতা সোহেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 1
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0