দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের সন্তান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ও বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), একই হাসপাতালের অফিস স্টাফ এবং চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) এবং দামুড়হুদা মন্দির পাড়ার রবিন আলির ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন শাহীন আলী। তিনি দামুড়হুদা ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শাহীন আলী। এ সময় অপর মোটরসাইকেলের চালক ও আরোহীসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











