চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রক্ত ও ইনসুলিন রাখায় সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জ রি মা না

১৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৩৫
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রক্ত ও ইনসুলিন রাখায় সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জ রি মা না
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রক্তের ব্যাগ ও ইনসুলিন রাখার দায়ে ‘মেসার্স সুমি ফার্মেসী’ নামে এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙেদহ বাজারে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী এলাকার সুমি ফার্মেসীতে তল্লাশি চালিয়ে ফ্রিজে রাখা মেয়াদোত্তীর্ণ রক্ত ও ইনসুলিন জব্দ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ওই ফার্মেসীর স্বত্বাধিকারী মো. আশরাফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​অভিযানকালে বাজারের অন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন ওষুধ, বীজ কিংবা শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

​সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের অধিকার সুসংহত রাখতে এই ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​অভিযানে ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0