চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা-অধিকারের অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৩৭
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা-অধিকারের অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অননুমোদিত উপাদান ব্যবহার ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে দুটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বাজারজাতকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যপণ্যের মান পরীক্ষা করা হয়।

​অধিদপ্তর সূত্রে জানা যায়, স্যানিটারি ও ট্রেড লাইসেন্স না থাকা এবং খাদ্যে অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারের দায়ে মো. জামাল মিয়ার মালিকানাধীন 'মেসার্স রিমি ফুড'কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, লাইসেন্স না থাকা ও অননুমোদিত উপাদানের পাশাপাশি অননুমোদিত রং, শিল্প লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে 'মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারী'কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

​চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0