আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সংক্ষিপ্ত বিচার আদালতে এক বছরের কারাদণ্ড

২৮ আগস্ট ২০২৬ - ২২:৫৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সংক্ষিপ্ত বিচার আদালতে এক বছরের কারাদণ্ড
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাঈম আলী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯ টা ৪০ মিনিটে এরশাদপুর এলাকায় অভিযান চালিয়ে ত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।   পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী নাঈম আলী পৌর সভার এরশাদপুর চাষীপাড়ার মুকুল আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ রাতে পৌরসভার এরশাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এরশাদপুর গ্রামের মোঃ মুকুল আলীর বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে মোঃ নাঈম আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা প্রস্তুত করে তা আলামত হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

​গ্রেফতারের পর আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে নাঈম আলীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫শ' টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0