আলমডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি গ্রেপ্তার, সামারি ট্রায়ালে ২ বছরের কারাদণ্ড

২২ আগস্ট ২০২৬ - ২১:৩৬
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি গ্রেপ্তার, সামারি ট্রায়ালে ২ বছরের কারাদণ্ড
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মুরাদ হোসেন (৩৫) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১টান দিকে এ অভিযান পরিচালিত হয়। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

গ্রেপ্তার মুরাদ হোসেন পৌর এলাকার গোবিন্দপুর মন্ডলপাড়ার মৃত আক্কাচ আলীর ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোবিন্দপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ মুরাদ হোসেনের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য তালিকামূলে জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারী ট্রায়াল) প্রেরণ করা হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করে। জরিমানার টাকা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0