দাম কমল দেশের বাজারে: ভরিপ্রতি কত হলো স্বর্ণের নতুন দাম?

৩০ অক্টোবর ২০২৬ - ১০:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দাম কমল দেশের বাজারে: ভরিপ্রতি কত হলো স্বর্ণের নতুন দাম?
ছবি: সংগৃহীত

টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম হ্রাসের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালো মানের প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি।

​নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

​বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

​চলতি বছর জুড়ে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ৬৬ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয়ের ঘটনা ঘটেছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৫ বার দাম বাড়ানো এবং ৩০ বার কমানো হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0