আলমডাঙ্গায় এক বাড়ি থেকে অভিনব কায়দায় দু ষ্কৃতিকারীরা হাতিয়ে নিয়েছে সোনার চেইন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ কেনার সাহায্য চাওয়ার অজুহাতে অভিনব উপায়ে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে কুইন মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কলেজপাড়ার মৃত শাহান আলী মিয়ার ছোট ছেলে ছেলে কুইনের বাড়ির সামনে এক মোটরসাইকেলে তিন ব্যক্ত উপস্থিত হন। চালক সাধারণ ড্রেসে থাকলেও তার পেছনে বসা দু ব্যক্তি হুজুরের বেশ নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন। সে সময় কুইন মিয়া বাড়িতে উপস্থিত ছিলেন না। কুইন মিয়ার স্ত্রী ও ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে উপস্থিত ছিলেন। হুজুরবেশী দু ব্যক্তি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরান শরিফ কেনার জন্য ৫ হাজার ১শ'র টাকা আর্থিক সাহায্য চাইলে কুইন মিয়ার স্ত্রী তাদেরকে ২৫ শ টাকা দেন।
সে সময় কুইন মিয়ার স্ত্রী তার সম্প্রতি মারা যাওয়া মেয়ের জন্য দু আ করতে বললে মওকা পেয়ে যান প্রতারকেরা।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
- আলমডাঙ্গায় ছাত্রীকে নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ:পুলিশ হেফাজতে,তদন্ত কমিটি গঠন
- আলমডাঙ্গার নতুন বাসষ্টান্ডে ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
এ পর্যায়ে তারা গৃহবধূকে পানি ও চাল আনতে বলেন এবং দাবি করেন, এগুলোর ওপর দোয়া পড়লে পরিবারের মঙ্গল হবে। পরে তারা একসঙ্গে নামাজও আদায় করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ওই সময় প্রতারকরা নানা কৌশলে গৃহবধূকে বিভ্রান্ত বা সম্মোহিত করে ঘরে কুইন মিয়ার মেয়ের গলার স্বর্ণের চেইন দ্রুত সটকে পড়েন। বাড়ির বাইরে আগে থেকেই অপেক্ষায় থাকা একটি মোটরসাইকেলে থাকা সহযোগী এসে দুই ব্যক্তিকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের প্রতারকচক্র বিভিন্ন কৌশলে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মানুষের বাড়িতে প্রবেশ করে চুরি বা প্রতারণা করে থাকে।
এদিকে, স্থানীয় সচেতনমহল আলমডাঙ্গাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা অপরিচিত ব্যক্তি, ধর্মীয় পরিচয়ধারী কিংবা অন্য কোনো অজুহাতে আসা লোকজনকে যাচাই-বাছাই ছাড়া বাড়ির ভেতরে প্রবেশ করতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেছেন স্থানীয়রা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











