চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই র্যালিতে স্বেচ্ছাসেবক দল ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা, দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐতিহাসিক ভূমিকার ওপর আলোকপাত করেন।
সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











