রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শরিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
যুগপৎ আন্দোলন ও সংগ্রামের শরিক দল এবং বিভিন্ন জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এই বৈঠকে কোন্ কোন্ দল অংশ নেবে কিংবা আলোচনার মূল অ্যাজেন্ডা কী, সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে না এমন নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল—যারা বিএনপির সঙ্গে একযোগে রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিল—তাদের শীর্ষ নেতাদেরই মূলত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











