ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

২০ জুলাই ২০২৬ - ১০:১৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, দুপুরের মধ্যে এসব এলাকায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

​সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রচারিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

​পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0