একনেকে ১০ প্রকল্প অনুমোদন: ঢামেক পুনর্নির্মাণ ও হোস্টেল ভবনসহ পাবে নতুন রূপ
ঢাকা মেডিক্যাল কলেজের জীর্ণ ও ব্যবহার অনুপযোগী ভবন প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত এই প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩ ৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
তিনি জানান, অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ৬টি একেবারেই নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প। নির্ধারিত ব্যয়ের মধ্যে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা সরকারি অর্থায়ন থেকে দেওয়া হবে এবং অবশিষ্ট ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে।
প্রাসঙ্গিক সংবাদ
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম, নভেম্বরেই মিলবে বিদ্যুৎ
- রাজশাহীতে টাকা ভাঙতি নিয়ে বিরোধ, দোকান ভাঙচুর করে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
- চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু
- ভারতের সঙ্গে সম্পর্ক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে হতে হবে : জামায়াত আমির
- বগুড়ায় বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৬ শ্রমিকের করুণ মৃত্যু, আহত অন্তত ১০
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ঢাকা মেডিক্যাল কলেজের অবকাঠামো আধুনিকায়ন ও পুনর্নির্মাণ এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে ১৯টি হোস্টেল ভবন নির্মাণ অন্যতম।
এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুসমূহের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণে দুটি প্রকল্প রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের গ্রাম সড়ক পুনর্বাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প এতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











