চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

২৮ আগস্ট ২০২৬ - ১৭:১৯
প্রকাশিত: ১ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মার শাখা মরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে ইউনিয়নের চর চাকলা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো— চর চাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

​যেভাবে ঘটেছে দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় গ্রামের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন মসজিদে অবস্থান করছিলেন, তখন এই পাঁচ শিশু কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। নামাজ শেষে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নদীতে নেমে উদ্ধারকাজ চালান। তবে ততক্ষণে পানিতে ডুবে সব শিশুর প্রাণহানি ঘটে।

​চর চাকলা সংলগ্ন এই জলাশয়টি মূলত পদ্মা নদীর একটি শাখা, যা স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। বছরের অধিকাংশ সময় এতে পানির গভীরতা থাকে না এবং শুষ্ক মৌসুমে তলদেশে ফসল চাষ হয়। তবে সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাত ও পদ্মার পানি বৃদ্ধির ফলে নদীটি নতুন পানিতে ভরে বিপৎসংকুল হয়ে ওঠে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0