মেহেরপুরের গাংনীতে ডিবি'র অভিযানে ৩টি গাঁজার গাছসহ আটক-১
গাংনী(মেহেরপুর)প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৩টি গাঁজার গাছসহ মো: আব্দুল হালিমকে( ৫৫) নামের একজনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীগাংনী ভিটাপাড়া বিলের মাঠে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়।আটক মোঃ আব্দুল হালিম কালীগাংনীর বাসিন্দা।
প্রাসঙ্গিক সংবাদ
এ বিষয়ে আজ বুধবার দুপুর ১টা ৫০ মিনিট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি প্রদীপ কুমার সানা।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দার একটি টিম জেলার সদর থানার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীগাংনী ভিটাপাড়ার বিলের মাঠের মধ্যে চতুর-দিকে ইটের গাথুনির ওয়াল বিশিষ্ট একতলা বসত বাড়ির মাটির উঠান হতে মোঃ আব্দুল হালিমকে আটক করা হয়।
এসময় তার চাষকৃত ৩টি (তিনটি) গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।গাঁজার গাছগুলোর উচ্চতা যথাক্রমে ০৯ ফুট ০৪ ইঞ্চি, ০৬ ফুট ০৩ ইঞ্চি ও ০৩ ফুট ০৬ ইঞ্চি। এবং ওজন যথাক্রমে ৩ কেজি ১০০ গ্রাম, ৪৫০ গ্রাম ও ৪০ গ্রাম। এ ঘটনায় আটক আব্দুল হালিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ আব্দুল হালিমকে আটক করে।আটককৃত আব্দুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











