গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামিম নামের ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মহসিন হাজির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে ও স্থানীয় আলিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তারা বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়ত পাড়ায় বসবাস করছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে রামিম ও তার বন্ধু সিয়াম মিলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মহসিন হাজির পুকুর পাড়ে খেলা করছিল। পুকুরে যেখানে মাছের খাবার দেওয়া হয়, সেখানকার একটি বাঁশের তৈরি চাটাইয়ের ওপর দাঁড়িয়ে খেলা করার সময় অসাবধানতাবশত রামিম পানিতে পড়ে তলিয়ে যায়।
প্রাসঙ্গিক সংবাদ
- মেহেরপুর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড
- মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ৭জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধা
- গাংনীতে ৪টি ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
- গাংনীতে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- মেহেরপুরের শ্যামপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
এ সময় তার বন্ধু সিয়াম দ্রুত দৌড়ে গিয়ে রামিমের পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুকুর থেকে রামিমের অচেতন দেহ উদ্ধার করে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার জানান, শিশুটি হাসপাতালে আসার প্রায় আধা ঘন্টা আগেই মারা গেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











