ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো এক এসএসসি পরীক্ষার্থীর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী।
সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাসঙ্গিক সংবাদ
নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় সুত্রে জানা যায়, তীর্থ বিশ্বাস সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটর সাইকেল নিয়ে ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছে একটি পিকআপকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে তীর্থ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, ছেলে মোটর সাইকেলের জন্য অনেক জেদ করেছিল। সে জন্য দুই মাস আগে মোটরবাইকটি কিনে দিয়েছিলাম। আজ সেইমোটরসাইকেলই আমার ছেলের প্রাণ কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব?
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











