ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ টি পিস্তল গুলি ও মাদক উদ্ধার
প্রতিনিধি মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর এলাকায় চোরাকারবারিদের ধাওয়া দিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ২৪ বোতর ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
শনিবার (২৭শে জুন) ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি সীমান্ত এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, টহলরত অবস্থায় দুইজন অজ্ঞাত চোরাকারবারীকে সন্দেহ হলে তাদের ধাওয়া করে বিজিবি। এ সময় চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাশের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
প্রাসঙ্গিক সংবাদ
পরবর্তীতে সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে একটি কার্টুনে রাখা ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ২টি ইতালিয়ান পিস্তল , ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার হয় । উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং এসকাফ সিরাপসমুহ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0