খাগড়াছড়ি কারাগার থেকে পালানো বন্দি চন্দনাইশে গ্রেফতার

২০ আগস্ট ২০২৬ - ১৩:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খাগড়াছড়ি কারাগার থেকে পালানো বন্দি চন্দনাইশে গ্রেফতার
কারাগার থেকে পালানো বন্দি চন্দনাইশে গ্রেফতার। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম নামে এক বন্দিকে পুনরায় গ্রেফতার করেছে কারা গোয়েন্দা শাখা। গোপনীয় অনুসন্ধানের ভিত্তিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়।

​কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যান শফিকুল ইসলাম। ঘটনার পর থেকেই তাকে আইনের আওতায় আনতে কারা গোয়েন্দা শাখার সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ছায়াতদন্ত ও নজরদারি বাড়ান।

​সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চন্দনাইশ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরবর্তীতে কারা গোয়েন্দা শাখার সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। কৌশলগত এই অভিযানে শফিকুল ইসলামের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে তাকে সফলভাবে আটক করা সম্ভব হয়।

​সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় পলাতক থাকা এই বন্দিকে গ্রেফতার করতে পারা কারা গোয়েন্দা সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষ সমন্বয়ের প্রতিফলন। কারাগারের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং পলাতক আসামিদের সোপর্দকরণে গোয়েন্দা শাখার এই সাফল্য প্রশংসিত হয়েছে। সফল এই অভিযানে অংশ নেওয়া সদস্যদের কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0