ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো প্রবাসীর
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো কামরুজ্জামান (৪৫) নামের এক প্রবাসির। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় তিনি নিহত হন । এ সময় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনছার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘবছর ধরে প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করছেন। গত কিছুদিন দেশে এসেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কামরুজ্জামান ঝিনাইদহ শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে বয়ড়াতলা বাজারে পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুত গতিতে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইক উল্টে গুরুতর আহত হন কামরুজ্জামান ও ইজিবাইকে থাকা আরেকজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়রা দু'জনকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
প্রাসঙ্গিক সংবাদ
কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন,একজন ট্রাক্টরের ধাক্কায় মারা গেছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











