মেহেরপুরের শ্যামপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

২২ জুন ২০২৬ - ১৬:৩৮
প্রকাশিত: ৪ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের শ্যামপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
ছবি সংগৃহিত

গাংনী ( মেহেরপুর)  প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বেলতলা পাড়ায় সড়কে হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় বিলকিস খাতুন (৪৫) নামের  এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে বেলতলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস খাতুন বেলতলা পাড়ার বাসিন্দা বাসার আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিলকিস খাতুন প্রতিদিনের মতো হাঁটতে বের হন। এ সময় একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. জাব্বারুল (৫৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এব্যাপারে  মেহেরপুর সদর থানার (ওসি) হুমায়ুন কবির  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0