চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৭ শ্রমিকের মৃত্যু

১৪ আগস্ট ২০২৬ - ১৩:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৭ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাস লিকেজে সাতজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডে রাখা একটি স্ক্র্যাপ জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে। সেখান থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

​দুর্ঘটনায় আহত অন্যান্য শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এতে করে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, বিষাক্ত গ্যাস নির্গমনের কারণে সাতজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার সময় মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0