কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

২১ জুন ২০২৬ - ১৩:৪২
প্রকাশিত: ৪ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
 কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত
কুষ্টিয়ায় পাথরবোঝায় ট্রাক উল্টে নিহত ২

প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্তন হারিয়ে উল্টে  ট্রাক চালক আনিস (৩৫) ও হেলপার রতন (৩৩) নিহত হয়েছেন। রোববার (২১ জুন)  সকাল ৮ টার দিকে কুষ্টিয়ার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় ও হেলপার রতনের বাড়ি কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায়,সকালের দিকে একটি পাথরবোঝায় ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু স্থানে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যাওয়া ট্রাকটি ফায়ার সার্ভিসের কর্মীরা  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0