আলমডাঙ্গায় ব্লুসম গার্ডেন-৮৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

১৯ জুন ২০২৬ - ২২:৩৪
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ব্লুসম গার্ডেন-৮৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।
আলমডাঙ্গায় ব্লুসম গার্ডেন-৮৭ ব্যাচের ফল উৎসব

আলমডাঙ্গায় বন্ধু সংগঠন্ ব্লুসম গার্ডেন-৮৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন)  রাত সাড়ে ৮ টায় পুরাতন সোনালী ব্যাংক মার্কেটের প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

ফল উৎসবে উপস্থিত ছিলেন ব্লুসম গার্ডেনের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আবু খয়ের সন্টু, প্রধান উপদেষ্টা ডাঃ রাশেদুল ইসলাম,মিজানুর রহমান,ফিরোজ ইফতেখার,প্রশান্ত বিশ্বাস,মেহেদী হাসান,মহাবুবুল করিম উজ্জল,জহুরুল ইসলাস,কোহিনুর, আমিনুল ইসলাম,চান্দু,মহন,খন্দকার ইমতিয়াজ হাসান,বাকি বিল্লাহ,লিটন,মশিউর রহমান প্রমুখ।

ফল উৎসবে বন্ধুদের উদ্দেশ্যে সভাপতি আনোয়ার হোসেন বলেন,ব্লুসম গার্ডেন-৮৭ ব্যাচের বন্ধুদের সবারই জানা আমরা প্রতি বছর এ ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। এর উদ্দেশ্যে হলো আমরা সবাই এক জায়গায় মিলিত হতে পারি। এবারের আয়োজনে যে সকল বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের ধন্যবাদ জানাই, পাশাপাশি যে সকল বন্ধু ও বান্ধবীরা উপস্থিত হতে পারেনি তারা আগামীতে এই উৎসবে অংশ গ্রহণ করবে আশা করছি। আমাদের এই সংগঠন বিভিন্ন সময়ে বন্ধুদের পাশে ছিল,ভবিষতেও আমরা সবাই একে অপরের পাশে থাকবো আশা করছি।

এবারের ফল উৎসবে আম,কাঁঠাল,কলা,কাউফল,ড্রাগন লিচু,আনারস,জামরুলসহ ১২ পদের ফল দিয়ে এ উৎসব পালন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0