জামালপুরে জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ এনে মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়াকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। দীর্ঘ ১০ বছর তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষ উভয়ই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার পর বিচারালয়ে উপস্থিত সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











