আলমডাঙ্গায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
আলমডাঙ্গার নগরবোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১শ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ লিপন আলী (৩২) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত লিপন আলী উপজেলার ভাংবাড়ীয়া মোল্লাপাড়ার মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সংগীয় ফোর্স সহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে নগর বোয়ালিয়া মন্ডলপাড়ার নদীর ঘাট এলাকার শরীফের পান বরজের সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামী মোঃ লিপন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০শ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ম র দে হের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা বিক্রি, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা ও মদদদানকারী আরো ২ জন আসামী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











